আন্তর্জাতিকপ্রধান সংবাদ

করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ভেঙ্গে ৯৬ হাজারের বেশী আক্রান্ত ভারতে

আন্তর্জাতিক ডেস্ক:

কোভিড-১৯ পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬ হাজারের বেশী আক্রান্ত হয়েছেন। পৃথিবীর কোনো দেশেই একদিনে এত সংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার রেকর্ড নেই। খবর ওয়ান ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে ভারতে করোনায় মারা গেছেন ১২০৯ জন। আর আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫৫১ জন। এর মধ্য দিয়ে দেশটিতে আক্রান্ত ছাড়াল ৪৫ লাখ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৬২ হাজার ৪১৫ জন। আর মারা গেছেন ৭৬ হাজার ২৭১ জন।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 September 2020

করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ভেঙ্গে ৯৬ হাজারের বেশী আক্রান্ত ভারতে

chitrodesh.com