আন্তর্জাতিকপ্রধান সংবাদ

সুস্থ হয়ে ফিরলেন ৯৭ লক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত হাজারো মানুষ সংক্রমিত হচ্ছেন প্রাণসংহারি এই ভাইরাসে। এছাড়া মৃত্যুর সারিও প্রতিনিয়ত লম্বা হচ্ছে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার (২৫ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৯৭ লাখ ২৩ হাজার ৯৪৯ জন। এছাড়া মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫৯ লাখ ৪০ হাজার ৩৭৯ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৪২ হাজার ৬৮৮ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪২ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৯০ জনের। এছাড়াও দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ লাখ ২৮ হাজার ৭৪ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৩ লাখ ৪৮ হাজার ২০০ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৫ হাজার ৩৮৫ জনের। এছাড়া এ পর্যন্ত দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৯২ হাজার ২৮১ জন।

অন্যদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৩ লাখ ৩৭ হাজার ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩১ হাজার ৪০৬ জনের এবং সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ১০৭ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮ লাখ ৮৪৯ জন। আর মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৬ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮৩৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ২০ হাজার ৯৭৬ জন।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 July 2020

সুস্থ হয়ে ফিরলেন ৯৭ লক্ষাধিক

chitrodesh.com