রাজনীতি

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশফাক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার:
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি এখন বাসায়ই চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাহ উদ্দিন ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। তিনি আশফাকের রোগমুক্তি কামনায় সবার দোয়া চেয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, আশফাকের করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। তিনি এখন বাসায় আছেন, ভালো আছেন।

বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন আশফাকের পরিবার।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 June 2020

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশফাক করোনায় আক্রান্ত

chitrodesh.com