প্রধান সংবাদ

হাসিনা-রাজাপাকসে বৈঠক: তিন সমঝোতা স্মারক সই

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তিন সমঝোতা স্মারক সই ও তিনটি সমঝোতা স্মারক নবায়ন হয়েছে। শনিবার বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় এ বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগেই জানিয়েছিলেন, শ্রীলঙ্কা-বাংলাদেশ শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্য প্রযুক্তির মত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গুরুত্ব পাবে।

এর আগে শুক্রবার (১৯ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতেই তার এ সফর। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচআইএসএ) তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারও প্রদান করা হয়।

দিনের শুরুতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শুক্রবার বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্সিয়াল স্যুইটে মহিন্দা রাজাপাকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেন। সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজে যোগ দেন।

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 March 2021

হাসিনা-রাজাপাকসে বৈঠক: তিন সমঝোতা স্মারক সই

chitrodesh.com