প্রধান সংবাদ

শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
ইরানে আগামী শনিবারের (২১ ফেব্রুয়ারি) মধ্যে হামলা চালানো নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের মধ্যে আলোচনা হয়।

এ সময় নিরাপত্তা কর্মকর্তারা জানান, এ সপ্তাহ শেষ হওয়ার আগেই (রোববারের মধ্যে) তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত আছেন।

সংবাদমাধ্যম সিবিএসকে পরিচয় গোপন রাখার শর্তে এ তথ্য জানিয়েছেন এক কর্মকর্তা। তবে ট্রাম্প এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেননি বলে দাবি করেছেন তিনি।

এ ছাড়া এই আলোচনার বিষয়কে ‘পরিবর্তনশীল ও চলমান’ হিসেবে অভিহিত করেছেন তিনি। কারণ প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এখন বিশ্লেষণ করছে যদি হামলা চালানো হয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেবে। এই হামলা মধ্যপ্রাচ্যে কী পরণতি বয়ে আনবে সেটি নিয়েও তারা চিন্তিত।

Related Articles

Back to top button