লাইফস্টাইল

রোজায় বদহজম দূর করবে এই পানীয়

লাইফস্টাইল ডেস্ক:

একে তো সারাদিন বাড়িতে, সেইসঙ্গে চলছে রমজান মাস। দিনশেষে ইফতারে নানাকিছু খেতে মন চায়। মজার সব খাবার থেকে নিজেকে সামলে রাখা সম্ভব হয় না বেশিরভাগ সময়। এদিকে সারাদিনে পরিশ্রম বলতে তেমন কিছুই হচ্ছে না।

সব মিলিয়ে আমাদের শরীর অনেকটাই অলস হয়ে পড়ছে, কমছে হজম ক্ষমতা। দেখা দিচ্ছে বদ হজমের মতো সমস্যা। বদ হজম হলে পেটে জ্বালা, গলা-বুক জ্বালা, নিঃশ্বাসে দুর্গন্ধ, মুখ টক টক স্বাদ, গা গোলানো, শরীর জুড়ে অস্থিরতা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। প্রাকৃতিক উপায়ে এই সমস্যার থেকে রেহাই পেতে পান করুন আদা-লবঙ্গ চা।

বাজারে প্রচুর অ্যান্টাসিড এবং ওষুধ রয়েছে যা আপনি খেতেই পারেন খাবার হজম করতে। এগুলো বেশি খেলেও কোনো সমস্যা নেই। কিন্তু প্রাকৃতিক উপায় সব থেকে নিরাপদ। যা দিতে পারে আদা আর লবঙ্গের রস। শুধু বদহজম, বুকজ্বালা নয়, গ্যাস্ট্রিকের সমস্যাও নিমেষে কমায় এই চা।

ডি কে পাবলিশিং হাউজের ‘হিলিং ফুডস’ বই বলছে আদা পেট ভালো রাখে। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল নালি দিয়ে খাবার দ্রুত শোষণ করে। গ্যাস থেকে নালির ফুলে যাওয়া কমায়। ফলে, খাবার তাড়াতাড়ি হজম হয়। অন্যদিকে, লবঙ্গও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে।

পুষ্টিবিদদের মতে, লবঙ্গ ভীষণ তাড়াতাড়ি হজম করায় এবং পুষ্টিতে সাহায্য করে। তাই নিয়মিত এই চা খেলে হজমশক্তি বাড়ে। গ্যাস্ট্রিকের সমস্যা দূরে পালায়।

কীভাবে চা বানাবেন: একটি পাত্রে অল্প আদা আর ৩-৪টি লবঙ্গ গরম পানিতে ফুটিয়ে নিন। ৫ মিনিট ফোটার পর ছেঁকে নিন। স্বাদ বাড়াতে এক চা-চামচ মধু মেশাতে পারেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 May 2020

রোজায় বদহজম দূর করবে এই পানীয়

chitrodesh.com