প্রধান সংবাদ

রাজধানীতে গ্রেফতার আরও ৫৬৬ জন

স্টাফ রিপোর্টার:
দেশে চলমান লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করে বিনা প্রয়োজনে বাইরের বের হওয়ায় ৫৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে।

এর আগে রোববার রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

চিত্রদশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 July 2021

রাজধানীতে গ্রেফতার আরও ৫৬৬ জন

chitrodesh.com