খেলাধুলাপ্রধান সংবাদ

ব্রাজিলের কাছে আর্জেন্টিনার হার

স্পোর্টস ডেস্ক
ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল লড়াই মানেই বিশ্বের তামাম ফুটবলপ্রেমীদের দুই ভাগে বিভক্ত হওয়া। অন্য যেকোনো ম্যাচের চেয়ে এই সুপার ক্লাসিকো লড়াইয়ের উত্তেজনা ও জনপ্রিয়তা অনেক বেশি।

তবে শুধু ফুটবল নয়, অন্য যেকোনো খেলায় এ দুই দলের মুখোমুখি লড়াই মানেই চরম প্রতিদ্বন্দ্বিতা। যার প্রমাণ আরও একবার মিলল চলতি টোকিও অলিম্পিকে।

অলিম্পিকে ভলিবল ইভেন্টে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল।

গ্রুপপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামে ব্রাজিল। প্রথম দুই সেট জিতে আর্জেন্টিনা।

কিন্তু পরের দুই সেট ২৫-১৬, ২৫-২১ ব্যবধানে জিতে সমতায় ফেরে ব্রাজিল। শেষ সেটটাও জিতে নেয় ১৬-১৪ পয়েন্টে। হাড্ডাহাড্ডি এই লড়াই জিতে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। আর্জেন্টিনা পড়ে আছে পাঁচে।

উল্লেখ্য, ২০১৬ রিও অলিম্পিকের ভলিবল চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।

চিত্রদশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 July 2021

ব্রাজিলের কাছে আর্জেন্টিনার হার

chitrodesh.com