আয়োজনখােজঁ-খবরসংগঠন সংবাদ

বিসিক স্কিটিতে চলছে সপ্তাহব্যাপী উদ্যোক্তা হাট

স্টাফ রিপোর্টার:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে রাজধানী উত্তরায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউটে (স্কিটি) সাত দিনব্যাপী উদ্যোক্তা হাট শুরু হয়েছে। বিসিক উদ্যোক্তা ফোরাম, ঐক্য ফাউন্ডেশন, পিপলস ফুটওয়্যার ও লেদার গুডসের যৌথ সহযোগিতায় এ হাটের আয়োজন করেছে বিসিক।

বৃহস্পতিবার (৬ মে) বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উদ্যোক্তা হাটের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক মহাব্যবস্থাপক ও স্কিটির অধ্যক্ষ প্রকৌশলী মো. শফিকুল আলম।

উদ্যোক্তা হাটের ২০টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিক, শাড়ি-কাপড়, থ্রি-পিচ, মধুসহ বিভিন্ন দেশি পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।

 

হাট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ক্রেতা সাধারণকে হাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য ক্রয়ের আহ্বান জানাচ্ছে বিসিক কর্তৃপক্ষ।

করোনার প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে সরকার স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রেক্ষিতে যেসব ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজস্ব শোরুম নেই সেসব ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের ক্ষতির কথা বিবেচনা করে এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিসিক এ হাটের আয়োজন করে।

 

স্কিটি প্রাঙ্গণে মোট ৬০টি স্টল স্থাপনের জায়গার সংকুলান রয়েছে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মাত্র ২০টি স্টল স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।

মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিজস্ব শোরুম না থাকার কারণে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদেরকে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ হতে ঋণ প্রদান করেছে বিসিক। বিসিক থেকে প্রাপ্ত প্রণোদনা ঋণের টাকায় আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 May 2021

বিসিক স্কিটিতে চলছে সপ্তাহব্যাপী উদ্যোক্তা হাট

chitrodesh.com