
বইমেলায় আসছে কবি মো:মেহেবুব হকের ১৫ তম কাব্যগ্রন্থ ‘স্বর্গীয় জ্যোতি’
নিজস্ব প্রতিবেদক
অমর একুশে বইমেলা ২০২৬ আসছে কবি মো:মেহেবুব হকের ১৫ তম কাব্যগ্রন্থ “ স্বর্গীয় জ্যোতি ” ।” একুশে বইমেলায় সপ্তর্ষি প্রকাশনী থেকে প্রকাশিত হতে যাচ্ছে কাব্যগ্রন্থটি । স্টল নম্বর-২৭৮-২৭৯, সোহরাওয়ার্দী উদ্যান। বইটির প্রকাশক শিবু ওঝা, প্রচ্ছদ একেঁছেন আল -নোমান
কবি মো:মেহেবুব হক
মোঃ মেহেবুব হকের প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ: ভালোবাসার নীলপদ্ম (২০১৯), নিরন্তর তুমি (২০১৯), মানবতার দর্পণ (২০১৯), নীল প্রজাপতি (২০২০), নাতে রাসূল (সা.) (২০২১), মহামানব (২০২২), ঐশী ছোঁয়া (২০২৩), পবিত্রতার স্নিগ্ধ সাগরে (২০২২), মুগ্ধতার অন্তহীন দিগন্তে (২০২২), ভালোবাসার অচিন পাখি (২০২৩) প্রজ্ঞার আলো (২০২৪)।
কবি মোঃ মেহেবুব হক। পেশায় একজন কাস্টমস কর্মকর্তা হলেও তিনি মূলত মানবতার কবি। মেহেবুবহক মানব প্রেম এবং মানবতা নিয়ে লিখে চলেছেন অবিরাম। স্ত্রী আর সন্তানের অনুপ্রেরণায় মূলত তার লেখালেখির জগতে আসা। মানবতার কবি লিখে চলেছেন মানুষের কথা। মানুষ হয়ে মানবীয় গুণাবলি অর্জন করে প্রকৃত মানুষ হতে না পারলে মানবজীবনের সার্থকতা থাকে না- সেই বোধশক্তি জাগ্রত করার জন্য তিনি বারবার সমাজের মানুষকে আহ্বান করেছেন তাঁর কবিতার ছন্দে।
কবি মোঃ মেহেবুব হকের পুরস্কার ও স্বীকৃতি: কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক জাতীয় সাহিত্য পুরস্কার-২০২৩ ও সনদপত্র, ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকা কর্তৃক ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২ ক্রেস্ট ও সনদপত্র’ (২০২৩), ‘ফ্রেন্ডস অব হিউমিনিটি অ্যাওয়ার্ড-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২’ পুরস্কার পান (২০২৩), ফ্রেন্ডস অব হিউমিনিটি অ্যাওয়ার্ড-২০২৩’ (আজীবন সম্মাননা), আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩, (ঢাকা বিশ্ববিদ্যালয়), আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৪, (ঢাকা বিশ্ববিদ্যালয়), মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার-২০২৪ (পশ্চিমবঙ্গ, ভারত), অন্বয় সাহিত্য পুরস্কার, ২০২৪, ঢাকা সাহিত্য পরিষদ পুরস্কার, ২০২৪, বাঙ্গালীর কন্ঠ সেরা পুরস্কার, ২০২৪, মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’ (পশ্চিমবঙ্গ, ভারত) সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।





