প্রধান সংবাদসারাদেশ

পাহাড় কাটায় সিডিএকে ১০ কোটি টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি
অতিরিক্ত পাহাড় কাটার দায়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) ১০ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর । চট্টগ্রামে নগরের বায়েজিদ বোস্তামী থেকে ফৌজদারহাট পর্যন্ত সড়ক নির্মাণের সময় পাহাড় কাটার ঘটনা ঘটে।

বুধবার ঢাকার পরিবেশ অধিদফতর কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। বিষয়টি পরিবেশ অধিদফতর চট্টগ্রামের পরিচালক মো. নুরুল্লাহ নুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নগরের বায়েজিদ বোস্তামী থেকে ফৌজদারহাট পর্যন্ত যে সড়ক নির্মাণ করা হয়েছে, সেখানে প্রায় ১৫টি পাহাড় নির্বিচারে কেটে ফেলা হয়েছে। আজ এ ঘটনায় ঢাকায় শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে ১০ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এখন শুধু আদেশটাই দেয়া হয়েছে। বিস্তারিত আরও পরে বলা যাবে।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, উত্তর পাহাড়তলী মৌজার ৭৭৩-৭৭৪, ৩০১, ২০০, ১৯৮, ১৩৯, ১৯৫, ১৮৭ জঙ্গল সলিমপুর মৌজার ৩৬১, ৩৫৯, ৩৫৭-৩৫৮ এবং জঙ্গল লতিফপুর মৌজার ৬২, ৬০-৬২ ও ৩৪নং দাগের পাহাড় কেটে এ সড়ক তৈরি করেছে সিডিএ। প্রকল্প চলাকালে পরিবেশ অধিদফতর এটি নিয়ে একটি সরেজমিন প্রতিবেদন তৈরি করে।

এ প্রতিবেদনে তখন বিভিন্ন মৌজার ৩৫৭, ৩৫৮ ও ৩৫৯ দাগের পাহাড় কাটার প্রমাণ পায়। সে সময় অনুমতি ছাড়া পাহাড় কাটায় সিডিএকে নোটিশ দেয় পরিবেশ অধিদফতর। তাদের নোটিশের জবাবে শুনানিতে অংশ নিয়ে পাহাড় কাটার কথা স্বীকার করলেও পাহাড় কাটা অব্যাহত রাখে প্রতিষ্ঠানটি।

 

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 January 2020

পাহাড় কাটায় সিডিএকে ১০ কোটি টাকা জরিমানা

chitrodesh.com