রাজনীতি

নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় ইনু-শিরীনের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার:
নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় রাজনৈতিক সংগ্রাম এগিয়ে নেয়ার অঙ্গীকার করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার এক বিবৃতিতে তারা এই অঙ্গীকারের কথা জানান।

বিবৃতিতে তারা বাংলাদেশসহ বিশ্বের নারী সমাজের প্রতি শুভেচ্ছা জানান।

৮ মার্চ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হবে। এবারের নারী দিবসের মূল প্রতিবাদ্য ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।

বিবৃতিতে এ প্রতিবাদ্যকে ধারণ করে নারীর প্রতি সব বৈষম্যের অবসানেরও অঙ্গীকার করেন জাসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

চিত্রদেশ //এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 March 2020

নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় ইনু-শিরীনের অঙ্গীকার

chitrodesh.com