লাইফস্টাইল

দুধ-কলা মিশিয়ে খেলে যেসব বিপদ হতে পারে

লাইফস্টাইল ডেস্ক:

দুধ আর কলা মিশিয়ে অনেকেই খাবার খেতে পছন্দ করেন। একসঙ্গে এই খাবার শরীরের পক্ষে উপকারী মনে করা হলেও পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন তথ্য।

আয়ুর্বেদ অনুসারে, একসঙ্গে দুধ-কলা খেলে নানা সমস্যা দেখা দিতে পারে। শ্বাসকষ্টের সমস্যায় যারা ভোগেন, তাদের তো কখনোই কলা আর দুধ একসঙ্গে খাওয়া উচিত নয়।

কোনো ফলের সঙ্গে দুধ মিশিয়ে খেলে শরীরে কফের প্রভাব বাড়ে। দুধ ও কলা দুইই শরীর ঠান্ডা করে।

কলা আর দুধ মিশিয়ে খেলে তা শরীর সহজে হজম করতে পারে না।

এছাড়া নিয়মিত ভাবে ব্যানানা স্মুদি খেলে সাইনাস ও সর্দি-কাশির মতো সমস্যা দেখা দিতে পারে।

বিশেষ করে গর্ভবতী নারীদের কোনোমতেই কলা ও দুধ একসঙ্গে খাওয়া উচিৎ নয়।

তবে বেশ কিছুটা সময়ের গ্যাপ রেখে কলা আর দুধ দুটোই খাওয়া গর্ভবতী নারী ও গর্ভস্থ শিশুর জন্য অত্যন্ত উপকারী।

কলা ও দুধ একসঙ্গে খেলে শরীরে টক্সিন সৃষ্টি হয় বলে জানিয়েছেন রীতা বকসি নামের এক গাইনকলজিস্ট। সূত্র: এইসময়

 

চিত্রদেশ //এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 February 2020

দুধ-কলা মিশিয়ে খেলে যেসব বিপদ হতে পারে

chitrodesh.com