প্রধান সংবাদ

ঢাকায় শীত কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে। গত কয়েকদিনের তুলনায় শীতের তীব্রতা অনেকটা কমবে।

বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

এর আগে, মঙ্গলবার ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।

বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 January 2026

ঢাকায় শীত কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস

chitrodesh.com