রাজনীতি

গোপালগঞ্জে ডেঙ্গুতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি:

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মামুন আলমের (৪২) মৃত্যু হয়েছে।

রোববার রাত ১১টায় খুলনা মোডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

আল মামুন সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের পারচন্দ্রদীঘলিয়া গ্রামের মৃত দাউদ মোল্লার ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৪-৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন আল মামুন।

রোববার সন্ধ্যায় হঠাৎ করে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই দিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন তিনি মারা যান।

সোমবার বাদ জোহর পারচন্দ্রদীঘলিয়া গ্রামে জানাজ অনুষ্ঠিত হবে।

স্বেচ্ছাসেবক লীগ নেতার অকাল মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আক্রামুজ্জামান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন উদ্দিন সিকদার শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

চিত্রদেশ ডটকম//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 November 2019

গোপালগঞ্জে ডেঙ্গুতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যু

chitrodesh.com