খেলাধুলা

করোনামুক্ত হলেন মাশরাফির স্ত্রী

স্পোর্টস ডেস্ক:

করোনাযুদ্ধে জয়ী হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক।

নিজের করোনামুক্তির সুখবর ফেসবুকে নিজেই জানালেন।

শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাসে সুমনা লেখেন, ‘রিপোর্ট নেগেটিভ, আলহামদুলিল্লাহ শান্তি। আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং যারা আমার জন্য যারা দোয়া করেছেন।’

দ্বিতীয় দফায় পজিটিভ ফলাফল আসে স্ত্রী সুমির। এতে কিছুটা উদ্বিগ্ন হয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন মাশফারি।

অবশেষে তৃতীয় টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন করোনায় আক্রান্ত ছিলেন মাশরাফিসহ গোটা পরিবার। গত ২০ জুন করোনায় আক্রান্ত হন মাশরাফি। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এরইমধ্যে জানা যায়, মাশরাফির পর ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমনা হকও করোনায় আক্রান্ত হন। তিন দফা করোনা টেস্ট করে অবশেষে ১৪ জুলাই করোনা নেগেটিভ হন মাশরাফি ও ছোট ভাই মোরসালিন।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 July 2020

করোনামুক্ত হলেন মাশরাফির স্ত্রী

chitrodesh.com