প্রধান সংবাদ

এবার কার সঙ্গে কনের সাজে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক:
বলিউড থেকে টলিউড সর্বত্র চলছে যেন সানাইয়ের সুর। টুকটুকে লাল বেনারসিতে সেজে পারফেক্ট বাঙালি কনে শ্রাবন্তী। পাশে টোপর মাথায় দিয়ে তৈরি বর। এবার কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনেতা ওম সাহানির সঙ্গে হাজির হলেন বর-কনের বেশে। তাহলে কি চতুর্থ বারের মতো বিয়ে করলেন এ অভিনেত্রী?
যে ছবি প্রকাশ হয়েছে সেখানে দেখা যায়, লাল বেনারসি, গা ভর্তি সোনার গহনা, মাথায় লাল সিঁদুর আর ফুলের মালায় সেজে বাঙালি কনে শ্রাবন্তী। পাশে পাঞ্জাবি পরে, টোপর মাথায় ও ফুলের মালা গলায় পরে তৈরি বর ওম।
এই ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন শ্রাবন্তী নিজেই। তবে বাস্তবে এ অভিনেত্রী ও অভিনেতা সাত পাকে বাঁধা পড়েননি। শ্রাবন্তী ও ওম ‘ভয় পেও না’ নামের সিনেমায় জুটি বেঁধেছেন। এই সিনেমার পোস্টারের শুটে বর-কনে সেজে অংশ নিয়েছেন টলিউডের এই নবাগত জুটি।
জানা গেছে, ‘ভয় পেও না’ সিনেমাটি নির্মাণ করছেন যাচ্ছে নবাগত নির্মাতা অয়ন দে। আসছে বছরের শুরুতে চার জানুয়ারি শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ওম-শ্রাবন্তীকে।
তবে এবারই প্রথম নয়, এর আগেও একসঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শ্রাবন্তী-ওম। এর আগে একসঙ্গে দেখা গেছে তাদের ‘হল্লোড়’ সিনেমায়।
চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
31 December 2021

এবার কার সঙ্গে কনের সাজে শ্রাবন্তী

chitrodesh.com