কর্পোরেট সংবাদ

এনআরবিসি ব্যাংকে নতুন এমডি, এএমডি ও ডিএমডি নিয়োগ

স্টাফ রিপোর্টার:
নতুন এমডি, এএমডি ও ডিএমডি নিয়োগ দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটিড। মো. মুখতার হোসেন ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়াও কাজী মো. তালহা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবিসি ইসলামিক ব্যাংকিং প্রধান এবং মো. রবিউল ইসলাম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন এর আগে এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবিসি ইসলামিক ব্যাংকিং ‘আল আমিন’ এর প্রধান হিসেবে নিযোগ পাওয়া কাজী মো. তালহা ২০১৬ সাল থেকে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এনআরবিসি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেয়ার আগে মো. রবিউল ইসলাম ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 January 2020

এনআরবিসি ব্যাংকে নতুন এমডি, এএমডি ও ডিএমডি নিয়োগ

chitrodesh.com