গল্প-কবিতা

আত্ম উপলব্ধি

মো: মেহেবুব হক

আমি আমিত্বের সর্বনাশা সাগর পাড়ি দিতে চাই
নি:শ্বেষ করে ফেলতে চাই অহমিকার প্রাসাদচুম্বী দুর্গ
ছারখার করে সমূলে উৎপাটন করতে চাই অহংকারের আগাছা
মিলিয়ে যেতে চাই প্রশান্তির অনন্য ভুবনে
একাকার হয়ে যেতে চাই ঐশী প্রেমকাননে।
যেমনিভাবে নূরে খোদা মোহাম্মদ মোস্তফা (স:)
পৌছে গিয়েছিলেন সাত আসমান ও জমীনের উপরে
সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে
পৌছে গিয়েছিলেন মহান আল্লাহার আরশে
দুই ধনুকের দূরত্বে,
স্রষ্ঠা ও সৃষ্টির প্রেমের মহামিলনের ক্ষণে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 January 2024

আত্ম উপলব্ধি

chitrodesh.com