প্রধান সংবাদরাজনীতি

১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ১৪ দলের মুখপাত্র নির্বাচিত। আওয়ামী লীগের অন্যতম নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে পদটি শুন্য ছিল। এখন মোহাম্মদ নাসিমের স্থলাভিষিক্ত হলেন এই রাজনীতিবিদ।


জোট সরকারের আমলে ২০০৪ সালের নভেম্বরে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়। শুরুতে এই জোটের সমন্বয়ক ছিলেন আব্দুল জলিল।

এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পান দলটির প্রবীণ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি কয়েকটি বৈঠকও করেন। বার্ধ্যকজনিত কারণে সাজেদা চৌধুরী প্রায়ই অসুস্থ থাকায় মুখপাত্র হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। সেই থেকে তার নেতৃত্বেই পরিচালিত হয়ে আসছিল ১৪ দলের কার্যক্রম।

চিত্রদেশ//এফ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 July 2020

১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু

chitrodesh.com