আন্তর্জাতিকপ্রধান সংবাদ

হজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র হজ পালনের ক্ষেত্রে নতুন সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। একমাত্র ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়ে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।

রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায় হলো হজ ভিসা।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ভ্রমণের জন্য ব্যবহৃত ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এসব ভিসাধারীদের হজের অনুমতি দেওয়া হবে না।

উল্লেখ্য, সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ক্ষেত্রে ‘নুসুক’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করে হজের অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে হবে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 April 2026

হজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সতর্কবার্তা

chitrodesh.com