প্রধান সংবাদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান কোভিড-১৯ মহামারী আক্রান্ত হয়েছেন।বাসায় আইসোলেশনে থেকে চিকিতসা নিচ্ছেন তিনি।

সোমবার নিজেই করোনাভাইরাস আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন মাইদুল।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সার্বক্ষণিক অফিস করেছি, সেজন্য বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। গত ৪ দিন আগে করোনার লক্ষণ দেখা দেয়। তারপর টেস্ট করা হলে রিপোর্টে পজিটিভ এসেছে।

চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন মাইদুল ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত মিডিয়া সেলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।মাইদুল সবার দোয়া চেয়েছেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 June 2020

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনায় আক্রান্ত

chitrodesh.com