প্রধান সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক ডা. ফরিদ, আমিনুল ওএসডি

স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) হিসেবে ডা. মো. ফরিদ হোসেন মিঞাকে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বদলি করা স্থানে আগামী তিন দিনের মধ্যে যোগ দিতে বলা হয়েছে, অন্যথায় তারা চতুর্থ দিনে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
23 July 2020

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক ডা. ফরিদ, আমিনুল ওএসডি

chitrodesh.com