আন্তর্জাতিকপ্রধান সংবাদ

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৮৭ লক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব যেন থামছেই না। প্রতিনিয়ত হাজারো মানুষ সংক্রমিত হচ্ছেন প্রাণসংহারি এই ভাইরাসে। মৃত্যুর সারিও লম্বা হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ সোমবার (২০ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ লাখ ৩৫ হাজার ২৯৮ জন। মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৩৬০ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৮ হাজার ৯১১ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ লাখ ৯৮ হাজার ৫৫০ জন। এছাড়া মৃত্যু হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৮৯ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ২ হাজার ৩৩৮ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ৯৯ হাজার ৮৯৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৭৯ হাজার ৫৩৩ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৭১ হাজার ২২৯ জন।

অন্যদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১১ লাখ ১৮ হাজার ১০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫০৩ জনের এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৯৯ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৫৪৬ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৩৪২ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৪ হাজার ৫২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬১৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১১ হাজার ৬৪২ জন।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 July 2020

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৮৭ লক্ষাধিক

chitrodesh.com