চিত্রদেশ

সঞ্জয়ের ৩০৯ নম্বর প্রেমিকা কৃতি শ্যানন!

বিনোদন ডেস্ক:
‘পানিপথ’ দিয়ে আবারও রূপালি পর্দায় ফিরছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। তাই এই মুহূর্তে ছবিটির প্রচারণায় ব্যস্ত রয়েছেন অভিনয়শিল্পীরা।

প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি দ্য কপিল শর্মা শোতে গিয়েছিলেন সঞ্জয় দত্ত ও কৃতি শ্যানন। সেখানেই ছবির নায়িকা কৃতি সঞ্জয় দত্তকে মজা করে বলেছেন তিনি সঞ্জয়ের পরবর্তী প্রেমিকা হতে চান। সঞ্জয়ও দেরি করেননি। উত্তরে তিনি বলেছেন কৃতি সহজেই তার ৩০৯ নম্বর প্রেমিকা হতে পারে।

সঞ্জয় দত্তের বায়োপিক সাঞ্জু অনুযায়ী তাঁর ৩০৮ জন প্রেমিকা সম্পর্কে জানতে চেয়েছিলেন শো হোস্ট কপিল শর্মা। কপিলের সঙ্গে দ্বিমত না করে সঞ্জয় বলেছেন, কৃতি তার ৩০৯ নম্বর প্রেমিকা হতে পারে কারণ পানিপথ ছবিতে কৃতির অভিনয়ে তিনি মুগ্ধ।

১৭৬১ সালে মারাঠা এবং আফগানদের মদ্যকার পানিপথের তৃতীয় যুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে পানিপথ ছবিটি। ছবিতে সঞ্জয় দত্ত, কৃতি স্যানন, অর্জুন কাপুর ছাড়াও অভনয় করেছেন জিনাত আমান, পদ্মিনী কলহাপুরে এবং সুহাসিনী মুলাই। ছবিটি পরিচালনা করেছেন আশুতোষ গোয়াড়িকর।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 December 2019

সঞ্জয়ের ৩০৯ নম্বর প্রেমিকা কৃতি শ্যানন!

chitrodesh.com