প্রধান সংবাদসারাদেশ

শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে আকাশে মেঘ কেটে গেলে বেলা সাড়ে ১১টার দিকে আবার চলাচল শুরু করে।

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া স্বাভাবিক হলে বেলা সাড়ে ১১টার দিকে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্র জানিয়েছে, সকাল থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে। আকাশ মেঘাচ্ছন্ন ও বাতাস থাকায় পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এমন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে ঝড়োবাতাস ও বৃষ্টি বেড়ে গেলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি কিছুটা ভালো হলে আবার লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়।

এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। তবে হঠাৎ করে লঞ্চ ও স্পিডবোট বন্ধ হওয়ায় কিছুটা বিপাকে পড়েন তারা।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 August 2020

শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু

chitrodesh.com