প্রধান সংবাদসারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নারী নিহত

জাহিদুল করিম কচি: কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা শিবিরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম নুর নাহার (৪০)। সে টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের বি-বক্লের বাসিন্দা নুর আলমের স্ত্রী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরে এই ঘটনা ঘটে।

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মনির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লেদা রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।’

 

চিত্রদেশ //এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 February 2020

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নারী নিহত

chitrodesh.com