আবাসন

রিহ্যাব থেকে ৩টি ডেভেলপার কোম্পানি বহিস্কার, লিয়াকত আলী ভূইয়ার পদত্যাগ

স্টাফ রিপোর্টার:
সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্য কলাপে যুক্ত থাকায় ৩টি ডেভেলপার কোম্পানিকে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত কোম্পানিগুলো হল-

১. এমবিকে বিল্ডার্স লিমিটেড (রিহ্যাব সদস্য নম্বর # ৫২৪/২০০৮)- কোম্পানির- ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইদুল ইসলাম বাদল।

২. এসএসআরএম ডেভেলপার্স লিমিটেড (রিহ্যাব সদস্য নম্বর # ৭১৮/২০০৯)- কোম্পানির- ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার মোঃ মোস্তফা শহীদ, পিএসসি, বিএন (অবঃ)।

৩. দিপ্তি আবাসন লিমিটেড (রিহ্যাব সদস্য নম্বর # ১৩৮৮/২০১৪)- কোম্পানির- ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শামীম ।

রিহ্যাব থেকে বহিস্কৃত ডেভেলপার কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সম্বলিত সীল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ “রিহ্যাব সদস্য” পরিচয়ে কোথাও কোন সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না।

১০ আগস্ট, ২০২০ তারিখে অনুষ্ঠিত রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৪তম সভায় এই তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে রিহ্যাব থেকে বহিস্কার করা হয়।

সভায় রিহ্যাব পরিচালনা পর্ষদের সহ সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া স্বেচ্ছায় পদত্যাগ করেন। লিয়াকত আলী ভূইয়া ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিনিধি (রিহ্যাব সদস্য নম্বর # ৫৭৯/২০০৯)।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 August 2020

রিহ্যাব থেকে ৩টি ডেভেলপার কোম্পানি বহিস্কার, লিয়াকত আলী ভূইয়ার পদত্যাগ

chitrodesh.com