গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘মানবতার পয়গাম’

জীবনের মাঝে এত দুঃখ কষ্ট
এত যন্ত্রণার খরস্রোতা নদী
এত ব্যথা ও বেদনার নিশ্ছিদ্র কারাগার
তবুও কেন এত জীবনের প্রতি আকর্ষণ
কেন দিনে দিনে বাড়ে বাহারি সভ্যতার নিদর্শন
কেন তবে দুর্দশা ও হতাশার হাহাকার
কেন অনেকেই অন্যের জীরনের প্রতি নির্বিকার!
আবার আমরা সভ্য সমাজের গল্প বলি,
মানবপ্রেমের বুলি ছড়িয়ে মানবতার নিষ্পেষণ করি
তবে কি সবই মেকি ছলনার কারবার
বঞ্চনা ও নিরাশার চারদিকে দুর্ভেদ্য অন্ধকার।

তারপরও আমি স্বপ্ন দেখি
নতুন সমাজ গড়ার গল্প করি
মনের যত জঞ্জাল ধুয়ে মুছে ফেলে
নতুন দেশ গড়ার অঙ্গীকার করি।
এটাই কালের শপথ
এটাই মানবতার জয়গান
মানুষে মানুষে ভালোবাসা ও মানবতার মুক্তির পয়গাম।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 April 2026

মো: মেহেবুব হকের কবিতা 'মানবতার পয়গাম'

chitrodesh.com