
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘অসার জঙ্গমে’
এখন তুমি হারিয়ে গেছো
হারিয়ে গেছো অর্বাচীন ভুবনে
নিঃশব্দের পঙক্তিতে আনমনে।
স্বপ্নের ভুবন ছেড়ে
সংসারের মায়াজালে ভরে
নিজেকে বারবার আড়াল করে
বেঁচে আছো নিলিপ্ত অসার জঙ্গমে।
বারংবার আত্মার আত্মীয় পেতে
নফসে আম্বারাতে সারাক্ষন মেতে
তুমি প্রতিদিন নিজেকে হারাও
ভয়ংকর বাস্তবতার অযাচিত যৌবনে।





