প্রধান সংবাদরাজনীতি

বিএনপির সমাবেশ আজ, বন্ধ বাস চলাচল

স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ। যদিও শহরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, চার দেয়ালের ভেতর বিএনপিকে বিভাগীয় সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘সমাবেশ পণ্ড করতে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। সকাল থেকে হঠাৎ রাজশাহী থেকে দেশের সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগেও সমাবেশের আগমুহূর্তে এ রকম করা হয়েছে। এর কারণ বিভাগীয় সমাবেশে যেন মানুষ না আসতে পারে। এটি বিএনপির বিভাগীয় সমাবেশ নস্যাৎ করার অপচেষ্টা।’

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘বিএনপি মধ্য শহরের রাস্তায় সমাবেশ করার অনুমতি চেয়েছিল। কিন্তু এসব এলাকায় সমাবেশ করলে মানুষের চলাচল বাধাগ্রস্ত হবে। তীব্র যানজট দেখা দেবে। এ জন্য মধ্য শহরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা বলেছি, ইনডোরে সমাবেশ করতে হবে।’

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 March 2021

বিএনপির সমাবেশ আজ, বন্ধ বাস চলাচল

chitrodesh.com