গল্প-কবিতানারী মঞ্চপ্রধান সংবাদ

বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন

স্টাফ রিপোর্টার:
বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলা একাডেমি আইন, ২০১৩’এর ধারা-৬(১) এবং ৬(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সেলিনা হোসেন এই নিয়োগ পেয়েছেন।

এছাড়া যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর বাংলা একাডেমির সভাপতি স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা যান।

চিত্রদেশ//এফ//
\

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 February 2022

বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন

chitrodesh.com