প্রধান সংবাদ

বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার:
নিজস্ব তহবিল থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করতে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের। এ তহবিল থেকে প্রথম ‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেইনেন্স ড্রেজিং’ শীর্ষক স্কিমে অর্থায়ন করা হয়েছে।

আজ সোমবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেতে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) চূড়ান্ত সুপারিশ পেয়েছে। মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেদের নিজের পায়ে চলতে হবে। এজন্য অন্যের কাছে হাত না পেতে নিজেরা উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করবো।

তিনি বলেন, দেশি-বিদেশি যারাই বিনিয়োগ করতে আসুক, আমরা নিজেরা অর্থায়ন করবো। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রাথমিক অর্থায়ন করা হবে।

ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে অংশ নেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রমুখ।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 March 2021

বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের যাত্রা শুরু

chitrodesh.com