প্রধান সংবাদসারাদেশ

ফেরি চলাচল ব্যাহত, দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী পারাপারের অপেক্ষায় সড়কে সিরিয়ালে আটকা পড়েছে শত শত যানবাহন। তীব্র শীত ও ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে তিন কিলোমিটার এলাকার সড়কে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা গেছে।

 

এদিকে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০ থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে এ রুটে। যে কারণে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে বলে জানা গেছে। এছাড়া এ রুটে বর্তমানে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। যে কারণে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করলে অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 December 2019

ফেরি চলাচল ব্যাহত, দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

chitrodesh.com