চিত্রদেশ

ফেঁসে যাচ্ছেন দীপিকা?

বিনোদন ডেস্ক:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদককাণ্ডে এবার নাম জড়াল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের।

মাদককাণ্ডে জড়িত অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

ভারতের একটি ইংরেজি নিউজ চ্যানেল সোমবার রাতে এমটাই দাবি করেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মাদককাণ্ডে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের পর সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিককে গ্রেফতার করেছে।

এবার সেই সূত্রে অন্যদেরও ডাক পড়ছে। সুশান্তের ঘটনায় ডাক পড়েছে সারা আলী খান এবং শ্রদ্ধা কাপুরেরও। এ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে এনসিবি।

তবে তালিকায় দীপিকার নাম এসে যাওয়া নিঃসন্দেহে পুরো ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত দীপিকা কোনো মন্তব্য করেনি। সোশ্যাল মিডিয়াতেও নয়। তার টুইটারে শেষ পোস্ট করা হয়েছে গত ১৯ জুলাই।

যেভাবে দীপিকার নাম এসেছে

মাদককাণ্ডে দীপিকার নাম এসেছে কারিশ্মা নামের এক জনের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্রে। তাকে বুধবার এনসিবি ডেকে পাঠিয়েছে। তার নাম মিলেছে সুশান্তের ঘনিষ্ঠ জয়া সাহার সূত্রে। যাকে সোমবার জেরা করেছে এনসিবি। মঙ্গলবারও করবে।

জানা গেছে, সম্প্রতি কয়েক জন বলিউড তারকার হোয়াটসঅ্যাপ চ্যাট এনসিবির হাতে এসেছে। সেখানে ‘ডি’ এবং ‘কে’ আদ্যাক্ষরের দুটি নাম রয়েছে। মাদক প্রসঙ্গে তাদের মধ্যে একাধিক বার কথা চালাচালি হয়েছে বলে দাবি এনসিবির। এর পরেই শোরগোল পড়ে। কে এই ‘ডি’? ‘কে’ই বা কে?

বলিউডের একাংশের দাবি, ‘ডি’ আসলে দীপিকা পাড়ুকোন। আর ‘কে’ হচ্ছেন কারিশ্মা। ‘কে’কে বুধবার ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি ‘ডি’ অর্থাৎ দীপিকাকেও সমন পাঠানো হবে।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
22 September 2020

ফেঁসে যাচ্ছেন দীপিকা?

chitrodesh.com