প্রধান সংবাদ

নরেন্দ্র মোদির ব্রিগেডে মিঠুন-অক্ষয়!

বিনোদন ডেস্ক
বিজেপির সভা সমাবেশে এর আগে তেমন তারকা সমাবেশ না দেখা গেলেও এবার যেন তারকা হাট বসতে চলেছে! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোববারের ব্রিগেড সমাবেশে যোগ দিচ্ছেন ‘মহাগুরু’ খ্যাত তারকা মিঠুন চক্রবর্তী ও সুপারস্টার ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। বিজেপির পক্ষ থেকে এমন কথা জানিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

শুধু অক্ষয় বা মিঠুন নয়, আরও অনেক তারকাই নাকি থাকছেন মোদির ব্রিগেডে। তবে কারা থাকছেন সে বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি রুদ্রনীল ঘোষ।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অক্ষয় কুমারের ঘনিষ্ঠতার ইতিহাস দীর্ঘ। তাদের সুসম্পর্কের কথাও সকলের জানা। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদির সাক্ষাৎকারও নিয়েছিলেন অক্ষয়। সেই সাক্ষাৎকার নিয়ে অবশ্য বিরোধীদের তিক্ত আক্রমণের মুখে পড়তে হয়েছিল এই বলিউড সুপারস্টারকে। কারণ, বিরোধীরা অভিযোগ করেছিলেন, অক্ষয় প্রধানমন্ত্রীকে সমস্ত ‘ছেলেভোলানো’ এবং ‘বোকা বোকা’ প্রশ্ন করেছিলেন। যার প্রকৃষ্টতম উদাহরণ ছিল, মোদি আম কীভাবে খান। খোসা ছাড়িয়ে? নাকি না ছাড়িয়ে? ওই সাক্ষাৎকারে প্রশ্নের মান নিয়ে অবশ্য অক্ষয় কুমারও কোনও সমালোচনার তোয়াক্কা করেননি। তাকে ‘ভক্ত’ বলে নেটিজেনরা বিদ্রূপ করেছিলেন। কিন্তু অক্ষয় কোনও প্রতিক্রিয়া দেননি।

বিজেপি সূত্র জানিয়েছে, নরেন্দ্র মোদি ও অক্ষয় কুমারের সম্পর্কের সুবাদেই অক্ষয়কে ব্রিগেডের সমাবেশে নিয়ে আসা হচ্ছে। মিঠুন ব্রিগেডে আসবেন বলে জল্পনা প্রচার হলেও অক্ষয় কিন্তু ‘চমক’। এর আগে বাংলার কোনও রাজনৈতিক সভায় বলিউডের এই সুপাস্টারকে দেখা গেছে বলে কেউ মনে করতে পারছেন না। মূলত তৃণমূলের সভা-সমাবেশেই তারকাদের ভিড় দেখা যায়।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 March 2021

নরেন্দ্র মোদির ব্রিগেডে মিঠুন-অক্ষয়!

chitrodesh.com