খেলাধুলাপ্রধান সংবাদ

ঢাকার বিপক্ষে রংপুরের লড়াকু সংগ্রহ

স্পোর্টস ডেস্ক:
ঢাকা প্লাটুনকে ১৪৯ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে রংপুর রেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে রংপুরের সংগ্রহ ৯ উইকেটে ১৪৮ রান। দিনের প্রথম ম্যাচে টসে হেরে রংপুরকে ব্যাট করতে পাঠায় ঢাকা প্লাটুন। ব্যাট করতে নেমে শুভ সূচনা করতে পারেনি রংপুর। দলীয় ১১ রানে সাজঘরে ফিরতে হয় তাদের ওপেনার শেন ওয়াটসনকে।

ব্যর্থ হন ডেলপোর্ট, মোহাম্মদ নাইমও। কিন্তু উইকেটে আগলে ধরে দায়িত্বশীল ব্যাটিং করতে থাকেন লুইস গ্রেগরি। তার ৩২ বলে ৪৬ রানের ইনিংসে দল পায় কিছুটা স্বস্তি। তার বিদায়ের পর আল আমিন এবং জহুরুলের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে সফরকারীরা।

ম্যাচের শেষদিকে পেরেরার ওভারে পরপর ৪ উইকেটের পতন ঘটলে ৯ উইকেটের বিনিময়ে ১৪৮ রানেি থমকে যায় রংপুরের ইনিংস। ঢাকা প্লাটুনের হয়ে তিনটি উইকেট নেন পেরেরা।

 

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 January 2020

ঢাকার বিপক্ষে রংপুরের লড়াকু সংগ্রহ

chitrodesh.com