প্রধান সংবাদ

করোনায় আক্রান্ত ৫৮ লাখ ছুঁই ছুঁই, মৃত্যু ৩ লাখ ৫৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ছুঁই ছুঁই। আর এ মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজারে। করোনায় আক্রান্তদের মধ্যে বর্তমানে ২৯ লাখ ৩৪ হাজার ৫২১ জন চিকিৎসাধীন রয়েছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ লাখ ৯৭ হাজার ৬০৫ জন।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর হিসেব অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৪৩২ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৮৯ হাজার ৫৬০ জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ লাখ ৯৭ হাজার ৬০৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ২ হাজার ১০৭ জন মারা গেছে সেখানে। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ১৭ লাখ ৪৫ হাজার ৮০৩ জন।

করোনাভাইরাসের মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৪৬০ জনের এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৭ হাজার ২৪০ জন।

মৃত্যুর সংখ্যায় যুক্তরাজ্যের পরেই রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৩ হাজার ৭২ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৩১ হাজার ১৩৯ জন।

স্পেনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ৭৫২ জনের মৃত্যু হয়েছে। আর দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৮৪৯ জন।

ইউরোপেরই অন্যান্য দেশগুলোর মধ্যে ফ্রান্সে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৯৬ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৪২ জন।

অন্যদিকে করোনা ভাইরাসজনিত রোগ থেকে চীনের মূল ভূখণ্ডে সেরে উঠেছে ৭৮ হাজার ২৮৮ জন। যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৯০ হাজার ১৩০, স্পেনে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮, ইরানে ১ লাখ ১১ হাজার ১৭৬ জন, ইতালিতে ১ লাখ ৪৭ হাজার ১০১ এবং ফ্রান্সে ৬৬ হাজার ৫৪৮ জন সুস্থ হয়ে উঠেছে। ইউরোপের দেশ জার্মানিতে ১ লাখ ৬২ হাজার ৮০০ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ ছাড়া তুরস্কে ১ লাখ ২২ হাজার ৭৯৩, ব্রাজিলে ১ লাখ ৬৬ হাজার ৬৪৭, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৩০০ জন, কানাডায় ৪৮ হাজার ১৬৪ জন সুস্থ হয়ে উঠেছে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে বুধবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩৮ হাজার ২৯২ জন। তাদের মধ্যে ৫৪৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯২৫ জন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 May 2020

করোনায় আক্রান্ত ৫৮ লাখ ছুঁই ছুঁই, মৃত্যু ৩ লাখ ৫৭ হাজার

chitrodesh.com