অন্তরের দৃঢ়তা- কানিজ কাদীর
আমরা জানি মৃত্যু সত্য। কিন্তু মৃত্যু নিয়ে অতি চিন্তা ও অস্থিরতা থাকলে জীবনে আর কোন আনন্দই থাকবে না। মৃত্যুকে আমরা কেউ ঠেকাতে পারবো না। তাই মৃত্যু চিন্তা অন্তরে ধারণ করে, নিজের মনকে দৃঢ় রাখাই উত্তম। সবসময় মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। যতদিন বাঁচবো জীবনকে সুন্দরভাবে উপভোগ করার কথা ভাবতে হবে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবার সাথে হেসে খেলে সময়কে উপভোগ করার কথা ভাবতে হবে। নিজের যত্নের কথা ভাবতে হবে। প্রতিটা সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে হবে। বিশ্রাম নিতে হবে। সৃষ্টিকর্তাকে স্মরণ করে গভীর মনোযোগের সাথে প্রার্থনা করতে হবে। সব সময় এমন কিছু কাজ নিয়ে নিজেকে ব্যস্ত থাকতে হবে যা দেখে অন্যরাও কিছু শিখতে পারে। কারন পৃথিবীর নিয়মে কেউ যাবে, কেউ আসবে। তাই পরবর্তী প্রযন্মের কথা আমাদের ভাবতে হবে। বার বার আমরা নস্টালজিক (স্মৃতি বেদনাতুর) হয়ে যাই,হয়ে যাবো। কিন্তু তবুও এ মনকে দৃঢ় করতে হবে। আমরা যতিদন বাঁচবো নিজের যত্ন নিব। পরিমত ঘুমাবো, ব্যায়াম করবো, বেড়াবো,পরিমিত ও সুষম আহার করবো ,সৃষ্টিকর্তাকে সবসময় স্বরণ করবো, প্রতিদিন কোন না কোন কাজে নিজেকে ব্যস্ত রাখবো, পরিবারের লোকজনের সাথে সুন্দর সময় কাটাবো, অন্যায় ও বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখবো, মানুষের সাথে ভালো ব্যবহার করবো, পরের উপকার করবো যতটুকু পারি। সময় আসবে, সময় যাবে, বয়স বাড়বে এইতো নিয়ম। আমাদের অন্তরকে দৃঢ় করতেই হবে। নিজেকে যতটুকু ভালো রাখা যায় সে চেষ্টাটুকুই করতে হবে। প্রতিদিন কোন না কোন বিষয়ে পড়াশুনা করতে হবে। মানুষ বেঁচে থাকে তাঁর ব্যবহারে, কর্মে, কর্মের সাফল্য তার জীবনকে সুন্দর করে, মহিমান্বিত করে।





